এক নারীর গল্প
রিপন বর্মন
রিপন বর্মন
আজ যে নারীর গল্প বলব,
সে নিখাদ সোনা।
তার চোখ জানে না অশ্রু ঝরাতে,
তার চোখে আছে ভায়োলিনের সুর,
যা আমায় স্বস্তি দেয়।
একটু গভীরে যদি চোখ রাখি,
দেখি চোখের মণিতে
বিঁধে আছে প্রার্থনার সুগম পথ।
সে নিত্যদিন ভগবানের পায়ে
মাথা রাখে,
সন্ধ্যা-বাতি জ্বালিয়ে
রাতের সব কালি মুছে দেয়।
সে আমাকে ভালোবাসে,
তার ভালোবাসা আমি ছুঁয়েও
অস্পর্শ রেখে গেছি বহুবার।
০৩.
কুটুম পাখি
রিপন বর্মন
ফাগুন আলোতে যে কু-উ…
কু-উ… স্বর
দুপুর রাঙিয়ে
আমাকে মায়াতে বাঁধল
সে ভিন গায়ের কুটুম পাখি
সে ভাবনাতে আমার খুব আপন
তার মাখো মাখো প্রেম ডাক
দুপুরের ক্লান্তি শান্ত জলে
ডুবিয়ে দিয়ে
উপহার দেয়
হৃদয় শীতল সারল্য!
আমার অবকাশ ঘোর—
তখনও চন্দ্রমুখির দরজায়
ঘোড়ার খুরের টুকাতে টুকাতে আঁচড় কাটে…
০৩.
জোছনাতে আত্মা
রিপন বর্মন
আমার কান্নারা—
তোমার চোখে খোঁজে
মুক্তির পথ।
আমার ভেতর আয়ু
তোমার শরীরে।
আমার শরীর নিঃশব্দ ভ্রমণ।
