অনন্য কাওছার
যেখানে শেষ হয়ে গেছে দুজনের উন্মূল প্রেম, চিঠিতে সম্ভাব্য অধিকার— বুনোহাঁসের নবীন পালকের মতো
অবিচল বাতাসে আকম্পিত মৃদুস্বরে বেজে ওঠে প্রাণ;
অনবরুদ্ধ হৃদয়ে ফের এসো না লাঞ্ছিত প্রেমের স্বভাব
নির্লজ্জ হৃদয়ের পর নিভাঁজ হৃদয়ে ফের দুজনের টান
ধূসর ডানার কাকপক্ষী,পুরনো দিনের স্মৃতি, তাঁরাও
মৃদুস্বরে জেগে আছে আমাদের সঞ্চিত ফাগুনের গান।
অনাবাদি জমি আর মরুভূমি বদলের এখনই সময়
যেখানে বিমুঢ় হয়ে অবশেষে মুছে গেছে দুজনের প্রেম
বেদনার দিনগুলো, তোমার শহরে কিনা ফের সমুদয়
শাকিলের মতো উড়ে সুনীল আকাশে চিত্তবৈকল্য
আবারও এসো ফের ভাঁটফুল হয়ে থাকো হৃদয়ে হৃদয়।
যেখানে বরফ-দ্বিগুণ হয়ে উবে গেছে আমাদের প্রেম
পান্থপথে; তোমাকে খুঁজেই ফের তোমাতে এলুম।
পান্থপথে; তোমাকে খুঁজেই ফের তোমাতে এলুম।
Tags:
Poetry
