অনন্য কাওছার
ফিরে আসি বারবার যেন শিমুলগাছের পাতার আড়ালে
একবিন্দু নবারুণ, একজোট ঘামের সঙ্গে বারুদের ঘ্রাণ
কয়েকশো মাঠবন মাথায় তুলে আবারও ফিরে আসি
নদীতে জোয়ার হয়ে পৃথিবীতে; বাতাসে বিভোর করে
গায়কী পাখির সুতীক্ষ্ণ ঠোঁটের নরোমে আর সুর-সংগীতে
বারবার রমণীর ভেজাচুলে বেঘোর হয়ে ফিরে আসি;
অজস্র নবাগত ঢেউয়ের স্বাক্ষরে ধূসর সৈকতে
ফিরে আসি পার্কের দিকে, বনবাসী কবির কবিতায়
সুগভীর ভাবনায় অযথা চলে আসি, স্বেচ্ছায় ঘুরেফিরে
ডায়েরিতে, রবিঠাকুরের অজস্র সংগীতে
তোমার সংসারে আর মাতাল-মুগ্ধ কবিতায় আসি।
দেয়াল ঘড়ির অংকের মতো চিরকাল অদৃশ্য বন্ধনে
ফিরে আসি তোমার জগতে পুরাতন প্রেম-সংগীতে।

Tags:
Poetry