মুজিব

অনন্য কাওছার 

সদর্পে বাংলার মানচিত্রে-আদিগন্তে তুমিই দৃশ্যমান  
ধ্রুপদী সংগীতের আবহ তুমি, শেখ মুজিবুর রহমান: 
কালোত্তীর্ণ নক্ষত্রের মতো উদ্ভাসিতমুখে রূপসী-বাংলার ভাস্বর আকাশে সমাসীন তুমি, তোমার কীর্তিস্তম্ভ 
কণ্ঠহার পাখিদের ঠোঁটে ধ্বনিত লক্ষাধিক মন্ত্রস্তুতি  
পাহাড়চূড়া, আসমুদ্রহিমাচলে তোমার তেজস্বী জয়োগান 
ঘাসের সবুজে কারুকার্যময়ী সমগ্র বাংলার নেতা 
শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান।




Previous Post Next Post