এইতো সেদিন

অনন্য কাওছার 

এইতো সেদিন তুমি এখানেই ছিলে
প্রেমের অধিকার চেয়ে গান ও মিছিলে;
আরও কিছু সংলাপ, সংকল্প
এইতো সেদিন তুমি দিয়েছিলে ডাক
তোমার দিকেই এলো ফড়িঙের ঝাঁক।
ভেজা চুলে উঠোনে:
এইতো সেদিন তুমি আকাশের তলে
লাল-শাড়ি, লাল-টিপ দিয়ে কপালে;
আরও বেশি কৌতূহল, 
কিউরিয়াস 
এইতো সেদিন তুমি ঘাসের সবুজে 
ধ্যান-নিমগ্ন হয়ে জোনাকির খুঁজে;
এইতো সেদিন তুমি 
এইতো সেদিন তুমি ভালোবেসেছিলে
অধিকার চেয়ে প্রেম ও মিছিলে
এইতো সেদিন তুমি।



Previous Post Next Post