স্মৃতি

অনন্য কাওছার 

কে থামাবে দহনের সবটুকু রশ্মি? 
জ্বলে উঠে প্রদীপের পুরাতন লাশ 
গিয়েছে জীবন-নদী-বালুচর খসি
ঘাসের শরীর জ্বলে শকুনের ত্রাস।  
হাওরের দিকে উড়ে নীলবক পাখি 
রুপালি ডানায় ভেজা মহিরুহ স্মৃতি
প্রেমিকার মতো কাঁদে তাজা প্রকৃতি। 
আমিও ঊষার ভ্রমে মিশে যাব নাকি? 
কে থামাবে কবিতার শৈল্পিক চাষ
ধূসর আকাশে দেখি অভিনব চাঁদ; 
সবটুকু পুঁজি করে জীবনের স্বাদ 
পাথরেও ফুটে আছে উর্বশী ঘাস।
কে পোড়ায় জীবনের শেষ চৌকাঠ 
কে পোড়ায় দহনের সবটুকু স্মৃতি 
কে থামাবে দহনের সবটুকু পাঠ
স্মৃতির ভেতরে কে আজো অতিথি?



Previous Post Next Post