অনন্য কাওছার
আমি কি তবে ধরেই নিতে পারি ক্রমশ আমার দিকে
এগিয়ে আসছে তোমার আঁজলা ভরতি হলদে
ক্রিসেনথিমাম, ভূমধ্যসাগরের উত্তাল ঢেউয়ের মতোই
তোমার অশান্ত হৃদয়ে কল্লোলিত হচ্ছে প্রেমের
তোমার অশান্ত হৃদয়ে কল্লোলিত হচ্ছে প্রেমের
জলস্ফীতি;
তবে কি ভেবেই নিতে পারি এখনও গভীররাতে
তবে কি ভেবেই নিতে পারি এখনও গভীররাতে
কোনোদিন আমার অনুপস্থিতিতে তোমারই কাতর
বুকে জেগে ওঠে নাইটিংগেল;
কোনও কোনও দিন, দিনের মতোই মনেহয়
আমার কবিতার ভেতরেও উন্মোচিত পুরনো দিনের
স্মৃতিকাতর প্রেম;
বুকে জেগে ওঠে নাইটিংগেল;
কোনও কোনও দিন, দিনের মতোই মনেহয়
আমার কবিতার ভেতরেও উন্মোচিত পুরনো দিনের
স্মৃতিকাতর প্রেম;
আমি কি তবে ধরেই নিতে পারি ধীরেধীরে তুমিও
আমার মতোই ক্রমশ প্যারাসাইকোলজি বুঝতে অধীর;
রাস্তার উদ্ভট পাগলের জায়গায় নিজের প্রতিবিম্ব
কল্পনা করেই বাকিটা দীর্ঘ পথ হেঁটে হেঁটেই পেরিয়ে
যাচ্ছো চারশত বঙ্গবন্ধু টার্মিনাল।
আমি কি ভেবেই নিতে পারি পৃথিবীর ঘূর্ণিচক্রে
কোনোদিন, কোনও একদিন দুজনের কঙ্কাল থেকে
তিপ্পান্ন কোটি বিষাক্ত গোলাপের জন্ম হবে।
(এরাই আমাদের বিরহের প্রতীক)
এরাই পৃথিবীর একমাত্র প্রেমহননের বধির সাক্ষী।
কোনোদিন, কোনও একদিন দুজনের কঙ্কাল থেকে
তিপ্পান্ন কোটি বিষাক্ত গোলাপের জন্ম হবে।
(এরাই আমাদের বিরহের প্রতীক)
এরাই পৃথিবীর একমাত্র প্রেমহননের বধির সাক্ষী।
Tags:
Poetry
