অনন্য কাওছার
এককোটি বছরের পর দেখা যদি পাই মেঠোপথ
তোমারে বাসাবো ভালো দহন জ্বালিয়ে মৌনব্রত
তুষারের কুঁচি জমে হৃদয়ের একাকী করিডোর
তোমার রুপোলী নাচে মজে আছে বেদনার সুর
ফেলে আসা সাঁকো নদী আদিম বনের সুগভীর
এখনও তোমারে পেতে দুইআঁখি ব্যাকুল, অধীর।
মাঠের আগাছা বেড়ে হৃদয়ও মননে বালিয়াড়ি
কেবল তোমাতে ডুবে পরাভূত হয়ে আছি নারী।
এককোটি বছরের পর দেখা যদি পাই নবদ্বীপ
জ্বালিবে হৃদয়ে প্রেম, ফোটাবে পাহাড়ি নবনীপ,
তোমাকে দেখি না আমি সেই থেকে জীবনের স্বাদ
আঁধারে ডুবে আছি বুকের ভেতর আর্তনাদ।
Tags:
Poetry
