টুকরো কবিতা

প্রেম, তুমি প্রযত্নে থেকে যাও বালিকার চুলে;
অথবা কোনো জিপসি রমণীর মিহি আঁচলে।
২.
স্বাগতম 
ব্রেকফাস্টের
বিষাক্ত খাবার;
টেবিলে 
পরিকল্পিত 
মার্কিনী 
ষড়যন্ত্র। 
৩.
তোমাকে ছেড়ে যাওয়া মানে আরেকটা দীর্ঘকবিতার পুনর্জন্ম।
৪.
তোমাকে পাওয়ার চাইতে না পাওয়ার শোক 
কোনো এক বিষণ্ণ কবির কবিতায় আসুক। 



Previous Post Next Post