অনন্য কাওছার
এই কবিতা ও প্রকৃতির হাতধরে এতদূর এলুম
আমারে আর কি প্রজ্ঞাপন পড়তে হবে বলো?
মাটির পরতে মানিয়ে নিতে অসুবিধে নেই
সাগরের নীল জলে নিমগ্ন হতেও আপত্তি নেই
এই দুর্বিষহ জীবনের স্বাদ চুম্বনের মতোই সুন্দর
আমারে আর কি পাথরমূর্তি হতে হবে বলো?
টর্নেডোর পূর্বাভাস আমার ব্যর্থতার একমাত্র স্বাক্ষী
বেদনা আমার বিবস্ত্র শরীরের মতোই গুরুত্বপূর্ণ
কোনো আপত্তি নেই খালি থালাবাসন, দূর্বলতা,
এই নিষ্ক্রিয় জীবন এবং অন্ধকার ভবিষ্যতে ইতস্তত;
আমারে আর কি ভিখিরি জীবন বুঝতে হবে বলো?
এই কবিতা ও প্রকৃতির হাতধরে এতদূর এলুম
আমারে আর কি কঠিন কাজ করতে হবে বলো?
রমণীর চোখে তাকিয়ে হাজারো ব্যাখ্যা বিশ্লেষণ
পাহাড়ের মতো পৃথিবীর রক্ষণশীল বিষয়বস্তু
প্রতিটা অক্ষরে অক্ষরে লিখে ফেলার পর
আমারে আর কি অসাধ্যসাধন করতে হবে বলো?
এই জীবন ও বিপন্ন জগতের অভিজ্ঞতা আমার
অস্থিমজ্জায় ঢুকে গেছে সেই নিটোল পদচিহ্ন
আর কতোদিন মানবকল্যাণে বইতে হবে বলো?
তোমার সমুজ্জ্বল ভবিষ্যতে আমার বিচরণ নেই বলে
আমারে আর কি কঠিন আগুনে-বিদগ্ধ হতে বলো?
আর কতোদিন মানবকল্যাণে বইতে হবে বলো?
তোমার সমুজ্জ্বল ভবিষ্যতে আমার বিচরণ নেই বলে
আমারে আর কি কঠিন আগুনে-বিদগ্ধ হতে বলো?
Tags:
Poetry
