অনন্য কাওছার
তুমি চলে যাবে এবং দু'মিনিট পর রিমঝিম বৃষ্টি নামবে,
পৃথিবীর সমস্ত আবর্জনা ধুয়েমুছে হয়ে যাবে
জীবাণুবিহীন, ঘাসের উপর প্রজাপতির উড়ে যাওয়া
বুলবুলির ঝরা পালকের মতো নবাগত দিন-মাস-বছর;
শীতের রোদের মতো তুমি চলে যাবে, পাতার আড়ালে
সূর্য এবং চেনা ভবঘুরেও পৃথিবীতে ফিরবে না আর।
তুমি চলে যাবে বাতাসের বেগে, শিউলি ফুলের বোঁটা
ছিঁড়ে কোনো রাশিয়ান পাগলপ্রেমিক হয়তো দাঁড়াবে
তোমার দরজায় এবং কফি হাউজের তুমুল আড্ডা
দেখে পৃথিবীর তরুণ প্রেমিকেরা
জেনে যাবে প্রযত্নে টিকে থাকে ভালোবাসা, দু'মিনিট
চার-মিনিট পর ঝড়োমেঘে উড়ে যাবে শালিকের
কোমল ঠোঁটের একটুকরো পাথর, শিমুলতলী থেকে
বেরিয়ে তোমাকে খুঁজে নেবে কালজয়ী কবিতার লাইন,
পিঁপড়ের মতো তুমি চলে যাবে শীতের সকালে,
ঝোপঝাড় ফেলে তোমার হাতের মুঠোয় বসে থাকবে
পার্কের একগুচ্ছ গোলাপ, বাগানের মৌমাছি।
তুমি চলে যাবে, দু-মিনিট পর বৃষ্টি নামবে পূবের
আকাশে;
কেবল তোমার পদচিহ্ন থেকে যাবে আমার কবিতায়।

Tags:
Poetry