অনন্য কাওছার
হাতে হাত রেখে এখন আর কেউ বলে না, অমন করে নির্বিকার চোখে তাকাতে নেই। চোখের পাতায় অসুখ
হবে। বড্ড কঠিন অসুখ।
সত্যি, এখন আমি চোখের অসুখে শোকাকুল।
গভীর রাতে ঝিঁঝিপোকার আনন্দোৎসব পর
বিষণ্ণ কণ্ঠস্বরে এখন আর কেউ বলে না,
তোমার চোখ অমন রক্তিম কেন? ইনসমোনিয়া?
এরপর থেকে রাতজাগা সম্পূর্ণ নিষেধ। মনে থাকবে?
সুর্মাবতী, এখন আমি ইনসমনিয়ার পেশেন্ট।
এখন আমি দুরন্তপনা বায়ুর ভেতর
নির্ঘুম রাতে তিমিরপুঞ্জ মাংসের ভেতর
তোমার যাদুকরী অস্তিত্বের ভেতর
এখন আমি তোমার স্মৃতি বিস্মৃতির ভেতরেও নিঃসঙ্গ। একা।
Tags:
Poetry
