অনন্য কাওছার
প্রিয়তমা, যদি একবার ভালোবাসা পাই-
নিকুঞ্জের সমস্ত কাঁটাবিহীন গোলাপের ঝোপঝাড়
সোনালি মাছের নন্দিত অ্যাকুরিয়াম,নির্জন পাহাড়
এবং প্রবাহমান ঝরনার সুশীতল চঞ্চলিত জল
শ্যাওলাবিহীন পুকুর, দীঘির নীলপদ্মও হবে তোমার।
ঘৃণা করেও যদি ভালোবাসা পাই
সেন্ট মার্টিনের ভাসমান নৌকোগুলো হবে তোমার।
আটলান্টিক মহাসাগর, দ্বীপপুঞ্জও হবে তোমার,
গোলাপ হস্তে আমার দিকে আরেকটু বাড়ালে হাত;
গোধূলির রাংতা কবিতার মতো আমার ভূসম্পত্তি
অবলীলায় হয়ে যাবে তোমার।
নিউমার্কেট এবং বিউটি পার্লার তোমার ঘরদোরে
সুপরিকল্পিতভাবে বসিয়ে দেব, আমি জানি
তোমার ত্বকের উজ্জ্বলতা খুব বেশি জরুরি নয়,
তবুও তুমি চাইলে কাঠফাটা রোদের আক্রমণ থেকে
তোমার ত্বকের কার্যকরী ছায়া-তাঁবু হিসেবে
নির্মাণ করবো সাড়ে-চল্লিশ কোটি আর্টিফিশিয়াল ছাতা
তুমি মোটেই দুশ্চিন্তা করো না প্রিয়তমা।
সুপরিকল্পিতভাবে বসিয়ে দেব, আমি জানি
তোমার ত্বকের উজ্জ্বলতা খুব বেশি জরুরি নয়,
তবুও তুমি চাইলে কাঠফাটা রোদের আক্রমণ থেকে
তোমার ত্বকের কার্যকরী ছায়া-তাঁবু হিসেবে
নির্মাণ করবো সাড়ে-চল্লিশ কোটি আর্টিফিশিয়াল ছাতা
তুমি মোটেই দুশ্চিন্তা করো না প্রিয়তমা।
মিথ্যে করেও যদি একবার ভালোবাসা পাই
হীরা পান্না মণিমুক্তায় বড়িয়ে দেব তোমার দুহাত
মসৃণ করতলে তুলে দেব জোছনা রূপবতী চাঁদ
আমি জানি এইসব তোমার প্রয়োজন নেই
তবুও তুমি যদি চাও,
আফ্রিকার মতো একটা প্রাকৃতিক স্বদেশ হবে তোমার
রাষ্ট্রপ্রধানের চূড়ান্ত ক্ষমতাও হবে কেবলই তোমার।
যদি তোমার একমুঠো বিশুদ্ধ ভালোবাসা পাই,
সবটুকু চুম্বন, উষ্ণ-আলিঙ্গন হবে তোমার
আমার যাবতীয় বিখ্যাত কবিতাও হবে তোমার।
আমি জানি তুমি তেমন কিছু চাওনা,
তবুও আসমুদ্রহিমাচল তোমার সুনিপুণ আঙুলে
তুলে দিয়ে সজোরে বলব, তোমাকে ভালোবাসি।
Tags:
Poetry
