অনন্য কাওছার
লোকালস্ট্রিটও তোমাদের মতো বেপরোয়া হয়ে গেছে
আমাকে দেখলেই রাস্তার ধূলিকণা, ইটের গুঁড়া পর্যন্ত
কুনু-ব্যাঙের মতো লাফিয়ে ওঠে,
তাচ্ছিল্য-স্বরুপ জামাকাপড় ভরিয়ে দেয়,
আমি চুপ করে থাকি।
আমাকে দেখলেই রাস্তার ধূলিকণা, ইটের গুঁড়া পর্যন্ত
কুনু-ব্যাঙের মতো লাফিয়ে ওঠে,
তাচ্ছিল্য-স্বরুপ জামাকাপড় ভরিয়ে দেয়,
আমি চুপ করে থাকি।
ইদানীং চোখবুঁজে সহ্য করতে হয় প্রেমিকার চেঁচামেচি,
যুক্তিতর্কের পাল্টা জবাব দিতে একদমই ইচ্ছে হয় না।
তোমাদের মতো কাঠগোলাপও আমার বিরুদ্ধে
দায়ের করেছে কয়েকটি ইংল্যান্ডি অভিযোগ;
শাস্তিস্বরূপ বাংলা কবিতার বদলে
আমার কণ্ঠে ঝুলিয়ে দিয়েছে কেমব্রিজ ইংলিশ।
আমি বিদেশি শব্দের অনাত্মীয়তা দেখেও
চুপ করে থাকি।
ইদানীং অটোরিকশা চালকও আমাকে দেখে
তাঁর লালচোখ ফিরিয়ে নেয়, কাকের কর্কশ গলায়
গানের লিরিক কেবল আমাকেই শোনতে হয়;
মাধবীলতা,
তোমার শহরতলীর নেড়েকুকুরের তাচ্ছিল্য;
রোজকার চোখ রাঙানো দেখেও আমি চুপ করে থাকি
তোমাকে পেলে সমস্ত ক্ষান্তি সুদে-আসলে গুটিয়ে নেব।
Tags:
Poetry
