অচিন আঁধার

অনন্য কাওছার 

তারকা গিয়েছে চলে অচিন আকাশে
বাতাসে ধ্বনিত এই বেদনার শ্বাস;
বিষাদে বিদায় দিলো দখিনা বাতাসে
কবেই মরে গিয়ে পড়ে আছি লাশ।

আমার কবরে জমা ঘাসের সবুজে
জীবাণু বেঁধেছে বাসা শরীরের মাঝ
ডাহুক টিয়ারা এলো আমারেই খুঁজে; 
ভেতর থেকে তবু দিয়েছি আওয়াজ। 

পাখিরা গিয়েছে চলে দূরের আকাশে 
পৃথিবীতে ফেলে আসা আশাবাদী দিন 
বকুলের মতো তারা ঝরে গেছে শেষে;
তাজা বেদনার মতো আঁধারে অচিন।



Previous Post Next Post