কাঠ অথবা আগুন

অনন্য কাওছার 

আমার ফিরতে দেরি হতে পারে, তুমি জমিয়ে রেখো কাঠ, আগুন
চিবুকের রোদ থেকে কিঞ্চিৎ পাঠিয়ে দিও ভিডিয়ো-কনফারেন্স
হৃদয়ের গহীনে উঁকি মেরে জানাতে পারো ফেরার সংকেত;
অথবা ডালিমের পাতা ছিঁড়ে লিখে রেখো বেদনার গান। 
ফিরতে দেরি হলে, সূর্যের রীতিমেনে চলে এসো যেকোনো মুহূর্তে 
আমার কবিতার লাইন ধরে, (শুক্রবার ছাড়া শনি থেকে বৃহস্পতিবার) 
দেরি হলে- তুমি জমিয়ে রেখো কাঠ, আরেকটু অভিমান পাঠিয়ে 
দিও কাকের ডানায়। 



Previous Post Next Post