অনন্য কাওছার
কেনই-বা তোমাদের জন্য লিখে যাব ইতিহাস
কবিতার দুচার চরণ, কেনইবা তোমাদের
দেখাব দিগন্তের সীমানা পেরিয়ে সজীব;
বহির্জগতের স্বাপ্নিক উঠোন, নাক্ষত্রিক আভা।
না ফোঁটা গোলাপের মতো আমার প্রতিভা
না পড়া কবিতার মতো আমার জীবন
না লেখা চিঠির মতো আমার পতন
আমিও জীবনানন্দ দাশের উজ্জ্বল ট্রামের দিকে
আমি চলে যাচ্ছি নক্ষত্রের দিকে, পতনের দিকে
তোমরা ভালো থেকো। ভালো থেকো।
Tags:
Poetry
