ফিরতে দেরি হবে

অনন্য কাওছার 

তোমরা রক্ত দিয়ে লিখে রাখো আমার ইতিহাস 
তোমরা বুলেটে বুলেটে মিশিয়ে নাও আমার
বেদনার প্রাকৃতিক বিস্ফোরণ, বারুদ। 
তোমরা ক্যামেরাবন্দী করে নাও আমার পোট্রের্ট  
হাঁটাচলা এবং আমার যাবতীয় সব। 
পোস্টারে পোস্টারে বসিয়ে দাও 
কবিতার চরণ 
জনপ্রিয় উক্তি। 
তোমরা লিখে রাখো আমার জীবনী 
জাতীয় মিউজিয়ামে সুরক্ষিত রাখো আমার 
পরিধেয় বস্ত্র, লেখালেখির সরঞ্জাম।

আমার ফিরতে বড্ড দেরি হবে।



Previous Post Next Post