তিন কবিতা

অনন্য কাওছার 

প্রেমের আভাস 

কেউ একজন সতর্ক থাকবেন; 
বাতাসে বাতাসে মিশে গেছে প্রেম 
ঠোঁটের কোটরে বসাতে পারে 
চুমু। 

শীতকালীন 

কোনো বিরহ বিচ্ছেদ ডিভোর্সও
থাকবে না পৃথিবীতে 
এই তীব্র শীতে।

প্রীতিলতা সেন 

আন্দেস পর্বতমালার মতো 
ভালোবাসার অজস্র পাহাড় বুকে নিয়ে 
বলিভিয়ার পর্বতশ্রেণী, আমার তৃণভূমি
এখনও তোমার প্রতীক্ষায় অপেক্ষমান।
পথ কি ফোরোবে না কোনোদিন?
কোনোদিন পথের বিপরীতে কি 
আমাদের দেখা হবে না 
   প্রীতিলতা সেন।

Previous Post Next Post