অনন্য কাওছার
কেউ কি বুঝেছে আমার ব্যথা
বেদনার নীল দ্রোহ
চারিদিকে কেন জ্বালাযন্ত্রণা
পীড়ন আর বিদ্রোহ।
কেউ কি দিয়েছে সান্ত্বনা আর
শীতল নিলাজ হাত
কেউ কি বুঝেছে হৃদয়ে ঝরে
গোপন অশ্রুপাত।
কেউ কি লিখেছে প্রেমাবেগে
একখানা নীল চিঠি
কেউ কি জানে যন্ত্রণা কেন
জ্বলছে মিটিমিটি।
কেউ কি এসেছে বিলিয়ে দিতে
সোনালি ফুলের শোভা
কেউ কি হয়েছে প্রণয়াসক্ত
হৃদয়ের দিলরুবা।
কেউ কি এনেছেন সাগরের ঢেউ
নদীর মতোন স্মৃতি
কেউ কি বুঝেছে হৃদয়ে আমার
কতটা প্রেমপ্রীতি।
কেউ কি ডাকে গভীর রাতে
জোছনার অবিকল
কেউ কি দেখেছে দুই নয়নে
বেদনারা উজ্জ্বল।
কেউ কি বুঝেছে কবির হৃদয়
কতোটা বিষাদে নীল
কেউ কি খুঁজেছে কেন কবির
ওয়েবসাইট 'নিশিনীল'?
Tags:
Poetry
