অনন্য কাওছার
পথ হেঁটে পার হলাম একটা পথ
পথ হেঁটে পার হলাম
একটা নদী।
তোমার দিকে যেতে যেতে
পথ হেঁটে পার হলাম
একটা জীবন
একটা প্রেম
একটা
কবর।
আহা, তোমার দিকে যেতে যেতে যেতে
পথ হেঁটে পার হলাম মহাপৃথিবীর ভূমি
তবুও পাইনি পথ— যে পথের বিপরীতে
গোলাপের তুড়ি নিয়ে দাঁড়িয়েছিলে তুমি।
পথ হেঁটে পার হলাম
একটা নদী।
তোমার দিকে যেতে যেতে
পথ হেঁটে পার হলাম
একটা জীবন
একটা প্রেম
একটা
কবর।
আহা, তোমার দিকে যেতে যেতে যেতে
পথ হেঁটে পার হলাম মহাপৃথিবীর ভূমি
তবুও পাইনি পথ— যে পথের বিপরীতে
গোলাপের তুড়ি নিয়ে দাঁড়িয়েছিলে তুমি।
Tags:
Poetry
