অনন্য কাওছার
মস্তিষ্কের নির্ঘন্টে অব্যর্থ কবিতা
দিনমানে তোমার আলোড়ন,
সম্মেলিত মানুষের উপচেপড়া
মিছিলের মতো তোমারই কাতর কণ্ঠস্বর
ভেসে আসে নীল সমুদ্রের মতো কানে।
আমি তোমাকেই গানের শ্লোক ভেবে
তুলে রাখি, দুহাত ভরে করি সমাদর।
মস্তিষ্কের নির্ঘন্টে অজর কবিতার মতো
তোমাকে সেই কবে দেখেছিলাম।
![]() |
| Classroom |
Tags:
Poetry
