অনন্য কাওছার
একদিন ঘর ছিল না, বাড়ি ছিল না,
নিজস্ব কোনো নারী ছিল না,
তাঁর টুকটুকে লাল শাড়ি ছিল না
একদিন কোথাও কোনো সুখ ছিল না
কোমল প্রিয়ার মুখ ছিল না।
সেদিন আকাশে প্রখর রোদ ছিল না
বোধ ছিল না।
একদিন আমার কোনো নাম ছিল না
এই সমাজে দাম ছিল না, একটা হলুদ
খাম ছিল না, শার্টেরও যে
বোতাম ছিল না। তাহলে ছিল কি?
একদিন চায়ের কাপে তাপ ছিল না
ভুলেরও পরিমাপ ছিল না।
সেদিন বাতাসে নিরেট প্রাণ ছিল না
ঘ্রাণ ছিল না। সেদিন ছিল না কেউ
এখন আমার কাব্য আছে নাব্য আছে
তাই মৃত নদীও দেখায় অলীক ঢেউ।
Tags:
Poetry
