তুমিই প্রথম নির্মাণ

অনন্য কাওছার 

তোমাকে অদূর অতীতের বেদনাবিধুর টগরে যে 
চিত্রশিল্পী এঁকেছিল, তাঁর কাছে তোমার সাদৃশ্য 
একগুচ্ছ ফুলের তোড়া। আশ্চর্যের বিষয় হলো 
তুমিই তাঁর প্রথম নির্মাণ। 

তোমাকে বাসস্ট্যান্ডে অপলক দেখে যে যুবক 
পেন্সিল-কাগুজে লিখেছিল দীর্ঘ কবিতা 
তোমাকে দেখার আগেও সে জানতো না প্রেম 
কবিতার ভাষা, কাব্যালংকার, শব্দচয়ণ। 
তুমিই তাঁর কবিপ্রতিভা।

এইযে গতকাল সিএনজি চালকের হেয়ার-কাটিং
পরিবর্তন হলো, তাঁর মূলেও তুমি, তোমার সৌন্দর্য। 
তোমাকে দেখে বাউণ্ডুলে ভবঘুর শিখে নেয়
নিয়মানুবর্তিতা, ম্যাচিউরিটি। 
সন্ন্যাসীরাও সন্ন্যাসব্রত ছেড়ে শুরু করে ঘরসংসার। 
বিপরীতে কি বিশ্রীরকম আমি এলোমেলো লম্বাচুল
দিবারাত্রি ব্ল্যাক সিগারেট আর কবিতা লেখা
তুমিই তার নেপথ্য কারণ। 




Previous Post Next Post