মিশরীয় আগুন

অনন্য কাওছার 

গতকাল কেউ আমার হৃদয়ে হুট করেই ঢুকে যেতে
চেয়েছিল। পতিতাবৃত্ত নারীদের বুকের অনলে যেরকম
রৌদ্র জ্বলেও হতে পারে ছাই তাঁর চোখের আগুন 
সেরকম ছিল। সুরমা নদীর মতো সমস্ত শরীরজুড়ে
নেমেছিল তাঁর শীতোষ্ণ প্রেমের বিশুদ্ধ ফোয়ারা। 

গতকাল কেউ আমার হৃদয়ে হুট করেই ঢুকে যেতে
চেয়েছিল। চোখেমুখে ছিল বিরলপ্রজ রূপের 
মিশরীয় আগুন। 







Previous Post Next Post