যুক্তিজাল

অনন্য কাওছার 

তিনি বললেন, ইশ্বর কেন আমার জীবনে কঠিন হলেন? এই জীবন তো আমি চাইনি। কেন আমাকেই দুখের মুখোমুখি হতে হয়। 

আমি বললাম, আপনার জন্য ইশ্বর কঠিন হননি। যদি কিঞ্চিৎ পরিমাণ হতেন, তাহলে এই কথাগুলো উচ্চারণ করার পূর্বেই আপনার মুখের ভাষা তিনি কেড়ে নিতেন। তিনি মানুষের ধৈর্যের পরীক্ষা নেন, যাতে মানুষ হয়ে উঠে নিখাঁদ মানুষ। 

তিনি বললেন, এই যুক্তিজাল ফেলে দেওয়ার মতো না। কিন্তু যুক্তি দিয়ে তো আর জীবন চলে না, আমার জীবনে এতো পরাজয় কেন? আমি কি সফলতার প্রাপ্য ছিলাম না?

আমি বললাম, সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য মানুষের জন্ম হয় না। পরাজয় কখনও কখনও বিজয়ের আনন্দ দেয়। যদি আপনি তা উপলব্ধি করার চেষ্টা করেন। 

তিনি বললেন, তুমি যাই বলো না কেন, ইশ্বর আমাকে পরাজিত সৈনিক হিসেবে তৈরি করেছেন। আমি কোনো কাজের না। যেদিকে তাকাই শুধু অন্ধকার। আমার নিয়তি এতোটা খারাপ হবে জানলে; পৃথিবীতে কখনোই  আসতে চাইতাম না। ইশ্বরের অভিশাপ নিয়েই হয়তো জন্মেছি। 

আমি বললাম, সঠিক সময়ের অপেক্ষা করুন । আকাশ ছোঁয়া সাফল্য হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। আর ইশ্বরকে সহজ ভাবতে শুরু করুন। তবেই না সাফল্য আসবে। 

তিনি বললেন, সবকিছুই নির্ধারিত। যা হবার হবে। আর যা হবার না তা কখনোই হবে না। 

Question 





 

Previous Post Next Post