অনন্য কাওছার
তুমি নববর্ষের লাল টুকটুকে শাড়ি পরে আছো,
তোমাকে কেন্দ্রীভূত করে উদীয়মান তরুণ
প্রেমিকের ঘূর্ণায়মান আবর্তন,
নিউমার্কেটে তোমার জন্য দোকানীর বড্ড ব্যাকুলতা,
সিএনজি অটোরিকশা চালকেরও উদ্বিগ্নতার কারণ
হয়তো এখন ভালোভাবেই বুঝে গেছি।
তোমাকে দেখে রাখাল বালকের কর্কশ গলায়
বেজে ওঠে হিন্দি সিনেমার গান,
বখাটের আড্ডাখানা
মার্কিন সিনেমার মতো বাতাসে উড়ায় নগ্ন পতাকা।
তুমি নববর্ষের লাল টুকটুকে শাড়ি পরে আছো,
হাসিমুখে কথা বলছ, আড্ডা দিচ্ছ, কখনও
কারো রঙিন শার্টের দিকে তাকিয়ে আছো বেশ
অথচ এই উদাসীন কবির দাঁড়িয়ে থাকা
তুমি দেখতে পাওনি, কখনও চাওনি তো আর।
হাসিমুখে কথা বলছ, আড্ডা দিচ্ছ, কখনও
কারো রঙিন শার্টের দিকে তাকিয়ে আছো বেশ
অথচ এই উদাসীন কবির দাঁড়িয়ে থাকা
তুমি দেখতে পাওনি, কখনও চাওনি তো আর।
Tags:
Poetry
