অনন্য কাওছার
— আপনি কবি?
— কেন?
— শুনলাম আরকি।
— কোথায়?
— আগে বলুন কবি কি-না?
— যদি বলি না
— বলতে পারেন। কিন্তু
— কিন্তু কী?
— কখনো তো মিথ্যে বলেন না। আর বলতে পারবেনও না।
— কীভাবে জানলেন?
— খুঁজ নিয়েছি।
— তাই নাকি!
— হুম।
— তো শুনি। আর কী জানলেন?
— জানি তো সবকিছু।
— তাই বুঝি নিলেন পিছু।
— দারুণ।
— কী?
— বললেন যে কবিতা।
— আচ্ছা। থামুন।
— যেখানে সেখানে থামতে নেই। ভুল ব্রেকে এক্সিডেন্ট হতে পারে। আর যেহেতু পিছু নিয়েছি, আপনি বুঝেও গেছেন। তাহলে তো শেষাবধি পৌঁছোতেই হয়।
— এতো গুছিয়ে কথা বলতে পারেন। খুব সুন্দর।
— কীরকম সুন্দর?
— গালের টোল আর কপোলের তিলের মতো।
— চাঁদ নয় কেন? কবি আল মাহমুদ হলে তো চাঁদের কথা বলতেন।
— যেহেতু আমার সম্মুখে 'চাঁদ' চেয়েও সুন্দর; অকলঙ্ক কিছু দাঁড়িয়ে আছে। তাই আরকি।
— তাহলে আমাকে আপনার পছন্দ। বলেই দিলেন।
— বলতে চাই নি। মুখ থেকে টেনে আনলেন। 'ল' পড়েছেন?
— খুব ইচ্ছে ছিলো।
— আর এখন?
— আপনাকে।
— মানে?
— বুঝে নিয়েন।
Tags:
Colloquy
