শিরোনাম নেই

অনন্য কাওছার 

মনে পড়ে শীতের কুয়াশা মেঘের মতো ছড়িয়ে
পড়েছিল, সূর্যের আলো দুজনের মুখোমুখি, চড়ুই উড়ে
যায়, ঘুরে আসে হেমন্তের দিন, ডাহুক উড়ে যায় 
দিগন্তে নীলিম। চড়ুই সীমানা পেরিয়ে এখানে আবার
তবুও পেরোতে পারিনি চব্বিশ কিলোমিটারের পথ
হৃদয়ের দাগ অভিমান মুছে ফেলে বদলায় নি 
মনোরথ।
মনে পড়ে জোছনার আলো দুজনের 
আকাশে ছড়িয়ে পড়েছিল, দখিনা বাতাস 
রকেটের মতো দিয়েছিল গোপন খবর;
কুড়ি ক্যালেন্ডার পরিবর্তিত হলো
তবু ফিরে আসা হলো না তোমার আমার।  


Post a Comment

Previous Post Next Post