ওয়াসিলা দুরুদ
কায়ী ইজম
কায়ী ইজম
আমি যে তোমার প্রেমে অবিচল বুঁদ
দিবারাত রওজায় পাঠাই দুরুদ
সুনিবিড় গাছেদের সুশীতল গান
প্রণয়ের সংলাপ ভোরের আজান।
পাহাড়ের হিমজল নবীজীর নামে
গজলের অবিকল এ ঝরনা নামে।
আমি যে তোমার প্রেমে ওয়াসকুরুনী
দিদারের বাসনায় দিবসরজনী—
একাকী নদীর জলে ধ্যানের নাবিক
দরিয়ার জলে ভাসে নাদান আশিক।
আমি যে তোমার প্রেমে হয়ে গেছি বুঁদ
তরী বাই নবীজী ওয়াসিলা দুরুদ।
১৬ মে ২০২৬
