অনন্য কাওছার
তুমি যে কবিতা পড়তে বাংলা অভিধান বের করো
কমপক্ষে ৩৭২ বার এবং সঠিক ভাবার্থ বুঝে উঠতে
অকাতরে ব্যয় করো তিনশো এগারো দিন,
সেই কবিতা জাতীয় পত্রিকায় চরম অবহেলিত।
হোক তা জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতার কোনো এক;
রবীন্দ্রনাথ হলেও তাতে আফসোসের কিছু নেই।
সেই কবিতা জাতীয় পত্রিকায় চরম অবহেলিত।
হোক তা জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতার কোনো এক;
রবীন্দ্রনাথ হলেও তাতে আফসোসের কিছু নেই।
তুমি বুঝো সহজ কিছু-
যেমন, ভালোবাসা বসন্ত ঋতুর মতো কখনও আসে
এবং শেষ ট্রেন ধরে চলে যায়।
আরও সহজসরল অনুবাদকের প্রয়োজন:
তুমি চলে গেলে সমস্ত পৃথিবী চলে যায় তোমার পিছু
বাকি থাকে মাংস বিহীন ঘাসের কঙ্কাল।
তুমি চাও আরও সহজ কিছু-
যেমন, সিগারেটের মতো প্রেমের নেশাও ভয়ানক
কুকুরের মতো উভয়ের নির্লজ্জ স্বভাব।
তুমি যে কবিদের কবিতা পাঠে বিমুগ্ধ তাদের কবিতা
ফাগুনের মতো হৃদয়ে জাগায় অপার্থিব প্রেম;
দেখায় ফুলের মতো আরেকটি জগত,
সেখানে তুমি খুঁজে পাও
'হেলেনা আমার' কবিতার প্রাঞ্জল ভাষা।
তুমি যে কবিতা পড়তে সরাসরি চলে যাও
তরুণ কবির বাসভবন,
বাংলা অভিধানে আটকে যায় চোখ
কবিতার ভাবার্থ বুঝে উঠতে সমুদ্রের নিকটবর্তী হও
সেরকম কবিতা আমিও ইদানীং লিখতে শুরু করেছি
তুমি চলে এসো যেকোনো রবিবার।
Tags:
Poetry
