অনন্য কাওছার
এইযে মুখের ভেতর গজগজ করে ঢুকে গেল টাটকা
ইলিশ, প্লাস্টিকের তৈরি চাইনিজ ভাত-রুটির সঙ্গে
হাল্কা সবজির কম্বিনেশনে নিজেকে অর্ধেক বাঙালি
আর অর্ধেক বিদেশি মনে হচ্ছে আজকাল।
কবিতায় স্বদেশী শব্দের পাশে অসতর্কে
যে কয়েক হাজার বৈদেশিক রীতিনীতি উঁকি দিচ্ছে
পান চিবোতে গিয়ে দেখি কলাগাছের চারাগুলো
রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে মার্কিনী কায়দায়।
ঘুমোতে যাচ্ছি আমদানি করা ওয়েস্টার্ন কালচার;
ঘরে-বাইরে-পোস্টারে ব্রিটেনের সংলাপ
এইসব ছাইপাঁশ ভাবতে ভাবতে যে কবিতা
ডায়েরিতে লিপিবদ্ধ করছি তাতেও মিশে আছে
সাত-আট রকমের জার্মানি নিয়মকানুন;
এইসব ছাইপাঁশ ভাবতে ভাবতে যে কবিতা
ডায়েরিতে লিপিবদ্ধ করছি তাতেও মিশে আছে
সাত-আট রকমের জার্মানি নিয়মকানুন;
এবং ব্রেইনের করিডোর বর্তমানে ভারতের দখলে।
Tags:
Poetry
