উন্নয়নের তিন পূর্বশর্ত

অনন্য কাওছার 
ক।
বারান্দায় চুপচাপ বসে থাকা বালিকার মতো 
যে জীবন ফুটপাতে গড়াগড়ি খেয়ে কেটেছে অর্ধেক; 
বাকি অর্ধেক কারাগারে নিরাপদ। 
খ।
পুলিশি অভিযানের প্রথম পর্যায়ে নিরপরাধী মানুষের
মুখের জবানবন্দি; শেষে যখন মিথ্যে মামলায় অভিযুক্ত
ব্যক্তির বুকের মৌলিক হাহাকার; 
জাতীয় জাদুঘরে সুরক্ষিত রাখা জরুরি। 
গ।
গরীবের হাড়ের গঠন, অনাহারে থাকার মতো সৌন্দর্য 
নারীর বুকের স্তনের চেয়েও আকর্ষণীয়।
সুতরাং গরীবের খাদ্যে তাড়াতাড়ি বেজাল মেশাও;
কোটিপতির ঘুম আরও দীর্ঘ হোক। 



Previous Post Next Post