অনন্য কাওছার
সূর্যের দপদপ আলো দুজনের
শরীরজুড়ে দিয়ে গেছে তাপ;
অতীতের দহনের কিছু অনুতাপ।
আবারও অনেকদিন পর মুখোমুখি তবুও
আমরা দূরের সড়কের দিকে তাকিয়ে তাকিয়ে
শূন্যতার ভেতরে দেখে নিচ্ছি বৈদ্যুতিক-তার
এবং দেখে নিচ্ছি ফেনিল বুদবুদ গাঢ় বেদনার
দূরের মাঠে পৃথিবীর জীবন্ত লাশের একদল;
যারা সুইসাইড করেছিল বিরহে কেবল।
এবং তাদের বিক্ষত শরীরের ভেতরে
অনন্তকালের প্রেম তবু চঞ্চল
তারা ক্লান্ত, বড়ো ক্লান্ত,
অবিশ্রান্ত প্রাণ;
দূরের সাগরে সাগরে
শুনে নাবিকের গান।
Tags:
Poetry
