অনন্য কাওছার
বড্ড দেরি হয়ে গেছে। এখন আর তোমার আমার
দেখা হবে না, গোলাপের পাপড়ি অন্য কোনো প্রেমিকের
দিকে হেঁটে যাচ্ছে এবং তোমার চিঠি
অথচ একটা সময় আমার কাছেই ঘুরেফিরে আসতো
তোমার বাগানের শিউলি গোলাপ রজনীগন্ধা টিউলিপ
পোস্টঅফিসে জমা হতো দীর্ঘ চিঠি, কবিতার লাইন
এখন আর চায়ের কাপে স্বাদ নেই, গন্ধ নেই
জীবনেও ভালোমন্দ নেই।
বড্ড দেরি হয়ে গেছে আমাদের জানো?
আকাশের শরীরেও মিশে গেছে আকাশ
বাতাসের গতিপথেও বিপরীত বাতাস
পরবর্তী কোনো আকাশের নীল—
দেখা হবে না জোছনার আলোও দুজনের কোনোদিন।
আবারও বড্ড দেরি হয়ে গেছে আমাদের মাধবীলতা
অথচ একটা সময় আমার কাছেই ঘুরেফিরে আসতো
তোমার বাগানের শিউলি গোলাপ রজনীগন্ধা টিউলিপ
পোস্টঅফিসে জমা হতো দীর্ঘ চিঠি, কবিতার লাইন
এখন আর চায়ের কাপে স্বাদ নেই, গন্ধ নেই
জীবনেও ভালোমন্দ নেই।
বড্ড দেরি হয়ে গেছে আমাদের জানো?
আকাশের শরীরেও মিশে গেছে আকাশ
বাতাসের গতিপথেও বিপরীত বাতাস
পরবর্তী কোনো আকাশের নীল—
দেখা হবে না জোছনার আলোও দুজনের কোনোদিন।
আবারও বড্ড দেরি হয়ে গেছে আমাদের মাধবীলতা
Tags:
Poetry
