তোমরা কি শুনতে পাও নরকের সুগভীর থেকে ভেসে আসা
মানুষের চিৎকার, যারা ভেবেছিল ঈশ্বরকেই বেঁচে দেবে
সুপারমার্কেটে অথবা উন্নতমানের পণ্য সামগ্রী যেভাবে
সুকৌশলে বেঁচে দেওয়া যায় মার্কিনী পন্থায়
না, আমি দেখেছি তোমাদের মতো কিছু ব্যবসাসফল
শুয়োরের বাচ্চারা যেকোনো দুর্ভিক্ষের সুযোগসন্ধানে বারবার
টেনিস-বলের মতো লাফিয়ে ওঠে— যাদের পিঠের দিকে
আইফেল টাওয়ারের মতো একটা বুলেট মিসাইল রকেট
ছুটে যেতে দেখেছিলাম একবার,
তোমাদের প্রশংসা করতে যেয়ে কবিতার ভাষাটা
বেশ্যা নারীদের বুকের নিচে আটকে যায় বলে আমি চুপ করে
থাকি। তবুও বলি, তোমরা দেখে নিয়ো একদিন
তোমাদের রক্তবমি তোমাদের সন্তানদের আহার্য হবে।
তরিতরকারি চোখের সামনে নেংটা হয়ে বলবে—
গরীবের খাদ্যদ্রব্যে অতো দাম বাড়ালি ক্যান শালা!
Tags:
Poetry
