পারদ

শিখা হলো না কিছুই— 
গণিতের সূত্রাবলি ছাড়া 
মুখস্ত নেই অর্ধেক চিঠি, 
টেলিফোন নাম্বার, 
বাসার ঠিকানা এবং 
ফেবু পাসওয়ার্ড। 
এই কবিতার পান্ডুলিপি ছাড়া 
পড়া হলো না একটি অধ্যায়
রমণীর চোখ, মিথলজি
সাইন্স ফিকশন
অথবা প্রণয়ের ভাষা। 
জীবনের নাটকীয়তা ছাড়া 
দেখা হলো না সাগরের নীল,
রমণীর নাইট-সার্কাস
বুকের পারদ।

-অনন্য কাওছার 





Previous Post Next Post