কিছু গল্প, কিছু স্মৃতি। ক্রমিক: ০১

 


কুশিয়ারা নদীতীর আমার প্রকৃতি নিমগ্নতার শীর্ষ স্থান, ঘাসের সবুজে তেপান্তরে হরিৎ মাঠের সঙ্গে একাকার হয়ে যাওয়ার মধ্যে আমি খুঁজে পাই জীবনের উপলক্ষ্য। আজও নিত্যদিনের মতো ঘুরতে বেরিয়ে ক্যামেরা-বন্দী  করে রাখি নদীতট এবং প্রকৃতির সৌন্দর্য, সঙ্গে সোহেল ভাই ছিলেন এবং তার কিছু অপ্রস্তুত খামখেয়ালি প্রশ্নের জবাবে ভিডিয়োটা কিছুটা অসামান্য হয়ে উঠেছে বলে আমার মনে হলো। অনিশ্চিত জীবনের হাসি-উল্লাস এবং আনন্দের মুহূর্ত আমাদের চলতি পথে বর্ণিল হোক। 
আপনারাও ভিডিয়োটা চাইলে দেখে আসতে পারেন। তবে সময় নষ্ট হওয়া ছাড়া কিছুই হবে বলে আমার মনে হচ্ছে না। ধন্যবাদ।

Previous Post Next Post