উত্তরাধিকারসূত্রে শীর্ষক কবিতাটি প্রায় দুইবছর আগে স্থানীয় পাঠাগারে বসে অনেকটা কৌতূহলবশত পাঠের চেষ্টা করি। সফল যে হয়েছি তা কিন্তু না। এর নেপথ্যের একটি কারণ হতে পারে আমি আবৃত্তিকার নই। শব্দগাঁথুনি, গদ্যের ঐশ্বর্য ইত্যাদি নিয়েই আমার কাজ। এছাড়াও এই ভিডিয়ো ফুটেজে কোনোরকম কৃত্রিম বেদনাবিধুর বাঁশির সুর, কিংবা ধরুন, অনবদ্য মিউজিকের ছোঁয়াও ব্যবহৃত হয়নি। আজ প্রায় দুই বছর পর পুরোনো ভিডিয়ো রেকর্ড অনলাইনে রেখে দিতে চাইলাম। তাই আরকি ইউটিউবে আপলোড করা। যদি ভালো লাগে, ভালোমন্দ কিছু মন্তব্য করতে পারেন। আরেকটি কথা, কবিতাটি যখন রচনা করি তার পরপরই পাঠের চেষ্টা করি। কিছু হোক অথবা না হোক, এইখানে আবেগাপ্লুত ভাব ছিল, মহানন্দ ছিল। ধন্যবাদ।
Tags:
Video