অনন্য কাওছার
প্রচলিত চিন্তাভাবনার দেয়াল পেরুনো অনেকের পক্ষে স্ববিরোধের মতোই মনে হয়। অতীত থেকে বর্তমানে কিংবা ভবিষ্যতের দিকে প্রগতিশীল চিন্তার পক্ষে খুবই কম মানুষের অভিযাত্রা। কাজের কথায় আসি, এই অগভীর রচনার নেপথ্যে আমার এলাকা-ভবনা, নিজ অঞ্চলভিত্তিক কতেক বাক্য, এই রচনার মধ্যে শৈল্পিক শব্দগাঁথনির অনুপস্থিতও বটে। তবে দু-চার লাইন লিখতে হচ্ছে।
গঞ্জ-প্রত্যয়যুক্ত শব্দের ব্যবহারে মতানৈক্য:
বাজার, হাট অর্থে গঞ্জের ইংরেজি বানানের মতবিরোধ অনেকদিন ধরেই। কেউ কেউ এই গঞ্জের বানান লিখছেন 'Gonj' হিসেবে। আবার কেউ কেউ লিখছেন 'Ganj' তাহলে কোনটি সঠিক?
এই মতানৈক্যের প্রধান কারণ 'গঞ্জ' শব্দটি কোনো ইংরেজি শব্দ নয়। 'গঞ্জ' একটি দেশী শব্দ। 'গঞ্জ' শব্দের সাধারণ অর্থ ধন-সম্পদ, ভাণ্ডার বা গুদাম। এর অন্য অর্থ বাজার বা ছোট শহর হিসেবেও প্রচলিত। ইরান, আফগানিস্তান এবং দক্ষিণ এশিয়ায় স্থান-নামের প্রত্যয়স্বরূপ গঞ্জ শব্দের বহুল প্রচলন আছে। বাংলাদেশে গঞ্জ প্রত্যয়যুক্ত ৯টি জেলা এবং ৫৮টি উপজেলা আছে।
বিষয়টি সুক্ষ্মভাবে বুঝতে হলে বাংলাদেশের কয়েকটি গঞ্জ-প্রত্যয়যুক্ত জেলা উপজেলার নামের বানানের দিকে লক্ষ্য করা যাক:
নারায়নগঞ্জে ইংরেজি ভার্সনে 'গঞ্জ' লেখা হয় Ganj দিয়ে। গোলাপগঞ্জে লেখা হয় Ganj এবং মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ,সুনামগঞ্জ এইসব জেলার অনুসন্ধানে দেখা যায়— এই গঞ্জের বানান হিসেবে Ganj ব্যবহৃত হচ্ছে। দেশের উপজেলা গুলোতেও একই ব্যবহার। কিন্তু চিন্তার বিষয় হলো আমাদের সিলেট অঞ্চলের 'আছিরগঞ্জ'সহ কয়েকটি বাজার-নির্ভর-অঞ্চলে এই 'গঞ্জ' নামের ব্যবহার দেশীয় জরিপের ঠিক উল্টো। অর্থাৎ এখানে গঞ্জের ব্যবহার Gonj দিয়েই প্রচলিত। তবে কেন? এই ব্যতিক্রম ঘটনার নজির আমি অনেক আগেই লক্ষ্য করেছিলাম। উল্লেখ, এই নিকটস্থ গোলাপগঞ্জের ইংরেজি নামের বানানের ব্যবহারে দেখা যায় গঞ্জের বানানে Ganj দিয়েই লেখা হয়। সেখানে আমাদের আছিরগঞ্জে তার ব্যতিক্রম। চিন্তার বিষয়? যাইহোক।
বাংলা প্রমিত আধুনিক বানানের নিয়ম অনুসারে কোনো ব্যক্তি বা স্থানের নামের ব্যবহারে সীমাবদ্ধতা নেই। প্রচলিত বানান যেভাবেই আছে, ঠিক সেরকম থাকলেও অসুবিধে হবে বলেও আমার মনেহয় না। তবে এই বিষয়টি আসলেই অতীব চিন্তার বিষয় বলে আমি ব্যক্তিগতভাবেই মনে করি। ধন্যবাদ।
Tags:
এলাকা-ভাবনা
