অনন্য কাওছার
তুমি শেখালে প্রেমের সাগরে ডুবসাঁতার, দীর্ঘ চুম্বন,
অধীর লোমকূপের উষ্ণ অবউষ্ণ অঞ্চলের অনূভুতি,
লাজুক আঙুলের সীমালঙ্ঘন, দিনদুপুরে প্রকাশ্য
আলিঙ্গনের স্বাধীনতা।
তারও আগে জানতাম না তোমার হাতের স্পর্শে জ্বলে উঠে
বরফ উঠোন, গিরিপথ, ঘনকুয়াশা তুষারপাত, শীতল শয্যা
তোমার নির্ভরযোগ্য হাতের সম্মোহনী ইশারায় যেকোনো
মাউন্টেইন, হিমালয় পেরিয়ে আসাও নিতান্ত সহজ মনেহয়
তুমি দেখালে হিজলবনের নির্জনতা, ঘাসের কাঁপন
বুকের জেদি জোছনা, অচিন নগরীর সীমান্ত এলাকা।
একবার হারিয়ে গেছি তোমার স্মিত মধুবর্ষী ঠোঁটে
তুমি চেনালে তারচেয়েও সুপেয় শরাব; নিরাপদ যাতায়াত।

Tags:
Poetry