নদীর কাছে যাও

অনন্য কাওছার 

 "নদীর কাছে যাও— 
সে তোমাদের গান শেখাবে।"
আপনার লেখা কবিতা।
প্রশ্ন: নদী কীভাবে গান শিখাবে? 
মহাবিশ্বের কবিরা যেভাবে শিখেছেন। 

কবিদের কথা কি মানুষ বিশ্বাস করে? 
কবিরা সর্বকালে চর্চিত হন। বিশ্বাস অবিশ্বাসের গন্ধ
এখানে নেই। আপনি 'উপাসনালয়' যেতে পারেন।
যেখানে বিশ্বাসের সূচনা, অবিশ্বাসের উত্থান। 

আপনি কি নদীর কাছে যান?
বারবার যেতে হয়। কবিতা এখানেই 
অশান্ত জলের মতো উচ্ছ্বসিত।


Post a Comment

Previous Post Next Post