নিষিদ্ধকরণ

 -অনন্য কাওছার

তোমাদের থেকে শিখে নেব প্রাতিষ্ঠানিক 
প্রগাঢ় অভিলাষ দুর্নীতি কালোবাজার পরকীয়া 
উলঙ্গ সালিশ পিএইচডি মদ্যপান সিগারেটের
ধোঁয়াটে নেশা চোরাচালান নারী পাচার 
নোংরা টিশার্ট অভদ্র সাইনবোর্ড ইভটিজিং
জুয়া খেলা সুপক্ব মার্ডার যৌনমিলন 

তোমাদের থেকে শিখে নেব বিশৃঙ্খলা 
প্রকাশ্য ঘুষের আদানপ্রদান অনৈতিকতা 
গণধর্ষণ সার্টিফিকেট কেনাবেচা
অবৈধ সংসার
তোমার থেকে শিখে নেব স্বৈরতন্ত্র 
ইতিহাসের কালো অধ্যায় 
গাঁজার মিছিল রাষ্ট্র লোপাট 
মুদ্রাস্ফীতি।



Previous Post Next Post